সাক্ষ্য আইন সংক্ষিপ্ত সাজেশন এল এল বি ফাইনাল পরীক্ষা ২০২৩
সাক্ষ্য আইন সংক্ষিপ্ত সাজেশন এল এল বি ফাইনাল পরীক্ষা ২০২৩
১। (ক) সাক্ষ্য আইন প্রয়োগে প্রধান প্রধান নীতি উল্লেখ কর।
(খ) দেওয়ানী ও ফৌজদারী মামলায় সাধারণতঃ একই সাক্ষ্য হয়-এ নীতির কোনো ব্যতিক্রম আছে কী?
(গ) আদালতের মামলায় কোন কোন ঘটনার উপর সাক্ষ্য দেয়া যায়?
২। (ক) ‘জনশ্রুতি কোনো সাক্ষ্য নয়’ সংক্ষেপে এ নীতির ব্যতিক্রমসমূহ আলোচনা কর।
(খ) প্রশ্ন আইন সম্মত ও প্রাসঙ্গিক হওয়া সত্ত্বেও কখন সাক্ষীকে প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যায় না?
(গ) জেরার সময় আইনসঙ্গতভাবে কী কী প্রশ্ন করা যায়? বর্ণনা কর।
৩। (ক) বিবৃতি, স্বীকার এবং স্বীকারোক্তি বলতে কী বুঝ? পুলিশ অফিসারের কাছে প্রদত্ত স্বীকারোক্তি কি গ্রহণযোগ্য?
(খ) স্বীকার ও দোষ স্বীকারের মধ্যে পার্থক্য কী?
(গ) প্রলোভন, ভীতি প্রদর্শন ও প্রতিশ্রুতির ফলে পুলিশ অফিসারের নিকট অপরাধ স্বীকারোক্তির ফলাফল কী?
৪। (ক) সাক্ষ্য আইন, ১৮৭২ অনুযায়ী চরিত্র বলতে কী বুঝ?
(খ) কখন দেওয়ানী ও ফৌজদারী মামলায় চরিত্র সংক্রান্ত সাক্ষ্য প্রাসঙ্গিক?
(গ) পূর্ববর্তী দণ্ডাদেশ কী খারাপ চরিত্রের সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক? আলোচনা কর।
৫। (ক) প্রমাণের ভার কী? মামলা প্রমাণের দায়িত্ব এবং সাক্ষ্য উপস্থাপনের দায়িত্বের মধ্যে পার্থক্য দেখাও। প্রমাণের ভার সম্পর্কিত সাধারণ নিয়মাবলী বর্ণনা কর।‘অনুমান করতে পারে’, ‘অনুমান করবে’ এবং ‘চূড়ান্ত প্রমাণ’ উদাহরণসহ ব্যাখ্যা কর।
(খ) মামলা প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়? কখন অভিযুক্ত ব্যক্তির উপর প্রমাণের দায়িত্ব। অর্পিত হয়?
(গ) বৈধ সন্তানের চূড়ান্ত প্রমাণ কী?
৬। (ক) ইঙ্গিতবাহী প্রশ্ন বলতে কী বুঝ? সাক্ষীকে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়? সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কিভাবে হরণ করা যায়? কি কি কারণে একজন বিচারক এ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারেন
(খ) সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কীভাবে হরণ করা যায়? কী কী কারণে একজন বিচারক এ প্রক্রিয়ার হস্তক্ষেপ করতে পারেন? প্রশ্ন আইনসম্মত ও প্রাসঙ্গিক হওয়া সত্ত্বেও কখন সাক্ষীকে প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যায় না?
৭। ‘এস্টোপেল’ বলতে কী বুঝ? সাক্ষ্য আইনের ১১৫ ধারার আলোকে প্রতিবন্ধকতা নীতির ব্যাখ্যা দাও। সাক্ষ্য আইনে প্রতিবন্ধকতা নীতির গুরুত্ব আলোচনা কর। “এস্টোপেল” কে তুমি কীভাবে “রেস-জুডিকেটা” থেকে পৃথক করবে?
৮ (ক) সাক্ষ্য আইন অনুযায়ী সাক্ষ্য কী?
(খ) বিচারকার্যে সাক্ষ্যের বিভিন্ন প্রকারভেদ কী কী?
(গ) সাক্ষ্য আইন প্রয়োগে প্রধান প্রধান নীতি উল্লেখ কর।
৯। (ক) বৈরী সাক্ষী বলতে কী বুঝ?
(খ) কোনো পক্ষ কি তার নিজ সাক্ষীকে জেরা করতে পারে? এক্ষেত্রে কী পদ্ধতি অনুসরণ করতে হয়? বৈরী সাক্ষীর সাক্ষ্যের মূল্যায়ন কর।
(গ) দেওয়ানি ও ফৌজদারি মামলায় সাধারণত একই সাক্ষ্য হয়- এই নীতির কোন ব্যতিক্রম আছে কী?
১০। (ক) কখন কোন পক্ষ তার নিজের সাক্ষীকে জেরা করতে পারে?
(খ) সাক্ষ্য আইন, ১৮৭২ অনুযায়ী জেরা সংক্রান্ত বিধানাবলী কতটুকু প্রতিদ্বন্দ্বিতামূলক পদ্ধতির উপর প্রতিষ্ঠিত?
১১।(ক) বিচারিক কার্যক্রমে কিছু কিছু প্রশ্ন কেন করা যায় না? অনুচিত প্রশ্ন বাধাদানে আদালতের কী কী অধিকার আছে? সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কখন কীভাবে অভিযুক্ত করা যায়? সাক্ষীকে প্রশ্ন করার জন্য বিচারকের সাধারণ ক্ষমতায় কী কী সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে?
(খ) কেন বলা হয়ে থাকে যে, “আদালতের দায়িত্ব হচ্ছে মামলার বিচার করা, মানুষের নয়?
No comments