Header Ads

Header ADS

একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল বলতে কী বুঝ? এই অঞ্চলে উপকূলীয় রাষ্ট্রের এবং অন্যান্য রাষ্ট্রের অধিকার এবং কর্তব্যসমূহ আলোচনা কর।

 

গ্রুপ -বি

 

১। একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল বলতে কী বুঝ? এই অঞ্চলে উপকূলীয় রাষ্ট্রের এবং অন্যান্য রাষ্ট্রের অধিকার এবং কর্তব্যসমূহ আলোচনা কর।

একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল (Exclusive Economic Zone – EEZ) কী?

একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল হলো সমুদ্রের এমন একটি অঞ্চল, যা কোনো উপকূলীয় রাষ্ট্রের ভিত্তিরেখা (Baseline) থেকে সর্বোচ্চ ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত we¯Í…Z
এই অঞ্চলে উপকূলীয় রাষ্ট্র অর্থনৈতিক উদ্দেশ্যে বিশেষ অধিকার ভোগ করে, তবে এটি রাষ্ট্রের পূর্ণ সার্বভৌম এলাকা নয়। এই ধারণাটি স্বীকৃতি পায় ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন সনদ (UNCLOS)-এর মাধ্যমে।

 

একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে উপকূলীয় রাষ্ট্রের অধিকার

. প্রাকৃতিক সম্পদের উপর একচ্ছত্র অধিকার :উপকূলীয় রাষ্ট্র EEZ-এর সমুদ্রের পানি, সমুদ্রতল সমুদ্রতলের নিচে অবস্থিত সব জীবিত (মাছ, শৈবাল, সামুদ্রিক প্রাণী) অজীব (তেল, গ্যাস, খনিজ) সম্পদের অনুসন্ধান, আহরণ, ব্যবহার সংরক্ষণের অধিকার ভোগ করে। অন্য কোনো রাষ্ট্র অনুমতি ছাড়া এসব সম্পদ ব্যবহার করতে পারে না।

 

. অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার

উপকূলীয় রাষ্ট্র মাছ ধরার নিয়ন্ত্রণ, তেল গ্যাস উত্তোলন, সামুদ্রিক শক্তি (বায়ু, জোয়ার-ভাটা, তরঙ্গ) উৎপাদন
করতে পারে। এসব কর্মকাণ্ড থেকে অর্থনৈতিক লাভের একচ্ছত্র অধিকার তারই থাকে।

 

. কৃত্রিম দ্বীপ স্থাপনা নির্মাণের অধিকার

উপকূলীয় রাষ্ট্র কৃত্রিম দ্বীপ, তেল প্ল্যাটফর্ম, বন্দর অন্যান্য স্থাপনানির্মাণ, ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারে। এসব স্থাপনার চারপাশে নিরাপত্তা অঞ্চল ঘোষণাও করতে পারে।

 

. সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণার উপর নিয়ন্ত্রন

EEZ- কোনো বিদেশি রাষ্ট্র বা সংস্থা গবেষণা করতে চাইলে উপকূলীয় রাষ্ট্রের অনুমতি বাধ্যতামূলক  এতে করে রাষ্ট্র তার অর্থনৈতিক পরিবেশগত স্বার্থ রক্ষা করতে পারে।

. পরিবেশ সংরক্ষণ দূষণ নিয়ন্ত্রণের অধিকার

উপকূলীয় রাষ্ট্র সামুদ্রিক দূষণ প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষার জন্য আইন প্রণয়ন বাস্তবায়ন করতে পারে।

 

একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে উপকূলীয় রাষ্ট্রের কর্তব্য

. প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ সুষ্ঠু ব্যবহার :উপকূলীয় রাষ্ট্রকে অতিরিক্ত মাছ শিকার রোধ করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণ করতে হবে।

 

. অন্যান্য রাষ্ট্রের অধিকার সম্মান করা

EEZ পূর্ণ সার্বভৌম এলাকা নয় বলে অন্যান্য রাষ্ট্রের নৌচলাচল আকাশপথ ব্যবহারে অযথা বাধা দেওয়া যাবে না।

 

. আন্তর্জাতিক আইন সহযোগিতা মানা

উপকূলীয় রাষ্ট্রকে UNCLOS আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে, প্রয়োজনে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করতে হবে।

 

একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে অন্যান্য রাষ্ট্রের অধিকার

. নৌচলাচলের স্বাধীনতা: অন্যান্য রাষ্ট্র বাণিজ্যিক, সামরিক, জাহাজ নিয়ে EEZ দিয়ে চলাচল করতে পারে।

 

. আকাশপথ ব্যবহারের অধিকার: অন্যান্য রাষ্ট্রের বিমান EEZ-এর উপর দিয়ে উড়ে যেতে পার এর জন্য আলাদা অনুমতির প্রয়োজন হয় না।

 

. সাবমেরিন ক্যাবল পাইপলাইন স্থাপনের অধিকার :আন্তর্জাতিক নিয়ম মেনে সমুদ্রতলের নিচে টেলিযোগাযোগ ক্যাবল পাইপলাইন স্থাপন করা যায়।

 

একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে অন্যান্য রাষ্ট্রের কর্তব্য

. উপকূলীয় রাষ্ট্রের অর্থনৈতিক অধিকার লঙ্ঘন না করা : অনুমতি ছাড়া মাছ ধরা,তেল বা গ্যাস উত্তোলন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

 

. সামুদ্রিক পরিবেশ রক্ষা: দূষণ সৃষ্টি করা যাবে না, পরিবেশের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

 

. উপকূলীয় রাষ্ট্রের আইন আন্তর্জাতিক আইন মান্য করা: যুক্তিসংগত আইন মেনে চলা,আন্তর্জাতিক সমুদ্র আইন অনুসরণ করা বাধ্যতামূলক।

No comments

Powered by Blogger.