কোম্পানি ও বাংলাদেশের বাণিজ্যিক আইন Group B এল এল বি ফাইনাল পরীক্ষা-২০২৩। সংক্ষিপ্ত সাজেশন
কোম্পানি ও বাংলাদেশের বাণিজ্যিক আইন
Group B
১। বাংলাদেশের একজন দন্ত চিকিৎসক জনাব হাসান এর ঢাকায় একটি
দন্ত চিকিৎসালয় থাকাকালীন সময় দেউলিয়া আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন এবং সেই
মোতাবেক তাহার সম্পত্তির ব্যবস্থা গ্রহণের জন্য একজন রিসিভার নিয়োগ পান। রিসিভারের নিকট সম্পত্তি সমর্পিত হইবার সময়-
(ক) জনাব হক ঢাকায় অবস্থিত
একটি দুই তলা ইমারত হস্তান্তর করিতে অস্বীকার করেন, যাহা তিনি জনাব হাসানের নিকট হইতে সরল বিশ্বাসে ক্রয় করেন এবং জনাব হাসান যে মুহূর্তে এই
মর্মে অবগত হন যে, তাহার
বিরুদ্ধে একটি দেউলিয়া ঘোষণার দরখাস্ত পড়িয়াছে অমনি তিনি তাহা হস্তান্তর করেন।
(খ) জনাব হাসান দন্ত চিকিৎসালয়ের দুইটি ডেন্টাল চেয়ার হস্তান্তর করিতে অস্বীকার করেন এই বলিয়া যে
উহারা তাহার পেশার সামগ্রী এবং আইনের আওতায় রিসিভারের লওয়ার কোনো অধিকার নাই। আলোচনা কর।
২। (ক) ‘ওপেন’ এবং ‘ক্রসড চেক’ এর মধ্যে পার্থক্য
নিরূপণ কর।
(খ) “তিনটি শর্তাবলি পূরণ সাপেক্ষে চেক ‘ডিসঅনার’ করার অপরাধ শাস্তিযোগ্য হয়”। -উক্তিটির যথার্থতা
নিরূপণ কর।
(গ) এই ধরনের অপরাধ
কীভাবে এবং কখন আদালতে আমলযোগ্য হয়? কোন্ আদালত এই অপরাধের বিচার
করতে পারে?
৩। (ক) ধারক ও
যথাকালে ধারক এর মধ্যে পার্থক্য
নির্ণয় কর।
(খ) (i) উত্তম স্বত্ত্ব (ii) স্ট্যাম্প যুক্ত অসম্পূর্ণ দলিল, (iii) কাল্পনিক বিল সম্পর্কিত যথাকালে ধারক এর বিশেষ অধিকারসমূহ
কী?
(গ) ‘ক’ অন্যের একটি
বিনিময় বিল খুঁজে পায়। সে শেষ পৃষ্ঠাঙ্কনকারীর
স্বাক্ষর জাল করে এবং ইহা সরল
বিশ্বাসে ক্রেতা ‘খ’ এর নিকট
হস্তান্তর করে। ‘খ’ কি যথাকালে
ধারক?
৪। (ক) যদিও রেলওয়ে
প্রশাসন মালের বাহকের কাজ করে তবুও পরিবহণ আইন, ১৮৬৫ তাহাদের উপর প্রযোজ্য নয় কেন? পশু ও মালের বাহক
হিসেবে রেলওয়ে প্রশাসনের কর্তব্য ও দায়-দায়িত্ব
আলোচনা কর। ‘রিস্ক নোট’ ইস্যুর উদ্দেশ্য কী?
(খ) উদাহরণসহ পুনঃবিমা এবং দ্বিভাগ বিশিষ্ট বিমা এর মধ্যে পার্থক্য
দেখাও।
৫। (ক) দেউলিয়া আইনের
উদ্দেশ্যসমূহ কী?
(খ) দেউলিয়াত্ব কার্যাবলি কীভাবে সংঘটিত হয়? কী কী কারণে
কোনো ব্যক্তিকে আদালত দেউলিয়া প্রতিপন্ন করে?
(গ) যে সকল কার্যকলাপ
দেউলিয়া কাজ বলে চিহ্নিত সেগুলো আলোচনা কর।
(ঘ) তুমি কি এই মত
সমর্থন কর যে, দেউলিয়া
আইন মানবিকতা মতবাদের উপর প্রতিষ্ঠিত? তোমার মতের সমর্থনে যুক্তি দাও।
৬।
(ক)
কখন
এবং
কি
অবস্থায় একজন
ব্যক্তি যিনি
উপযুক্ত আদালত
কর্তৃক
দেউলিয়া ঘোষিত
হওয়ার
পরও
নিজ
সম্পত্তি তত্ত্বাবধানে সক্ষম,
যেন
তিনি
আদৌ
দেউলিয়া ঘোষিত
হননি।
(খ)
কাকে
দেউলিয়া ঘোষণা
করা
যায়
না?
কোন
ব্যক্তি দেউলিয়া অভিনির্ণীত হলে
তার
ফলাফল
আলোচনা
কর।
৭।
(ক)
পণ্য
বিক্রয় চুক্তির বৈশিষ্ট ও
অপরিহার্য উপাদানসমূহ কি?
কখন
পণ্যের
মালিকানা বিক্রেতার নিকট
হতে
ক্রেতার নিকট
হস্তান্তরিত হয়?
(খ)
“কোন
বিক্রেতার পণ্যে
তার
নিজের
যে
স্বত্ব
আছে
তদপেক্ষা উৎকৃষ্টতর স্বত্ব
পণ্যের
ক্রেতাকে প্রদান
করতে
পারে
না।”
আলোচনা
কর।
এই
নিয়মের কোন
ব্যতিক্রম আছে
কি?
থাকলে
সেগুলি
কি?
৮।
(ক)
হস্তান্তরযোগ্য দলিল
বলতে
কি
বুঝ?
কিভাবে
হস্তান্তরযোগ্য দলিলের
পক্ষসমূহ তাদের
দায়
থেকে
অব্যাহদি লাভ
করে?
“হস্তান্তরযোগ্য দলিল আইন, ১৮৮১ একটি হস্তান্তরযোগ্য দলিলের পক্ষদের দায় নির্ধারণ করে দিয়েছে।” ব্যাখ্যা কর।
(খ)
ধারক
ও
যথাকালে ধারকের
মধ্যে
উদাহরণসহ পার্থক্য দেখাও।
৯। কীভাবে পণ্য বিক্রয় চুক্তি সম্মতিযুক্ত, দ্বিপাক্ষিক এবং ক্রমবর্ধিষ্ণু? বিক্রয় চুক্তির অধিনে কোন বিশেষ উদ্দেশ্যে সরবরাহকৃত পণ্যের গুণ অথবা উপযুক্ততার ব্যাপারে কোন উহ্য শর্ত নেই এই বিধিটির কোন
ব্যতিক্রম আছে কী? একজন অপরিশোধিত বিক্রেতা তার আয়ত্তাধীন পণ্য তৃতীয় ব্যক্তির নিকট পুনবিক্রয় করলে প্রথম ক্রেতা কী কী প্রতিকার
পেতে পারেন?
১০। “১৮৬৫ সালের ৩নং আইন মোতাবেক একটি সাধারণ বাহক পণ্য পরিবহনের একজন বীমাকারী” উক্তিটি কমন ল ও বিধিবদ্ধ
আইনে সাধারণ বাহকের দায় ও ব্যতিক্রমসমূহের আলোকে আলোচনা
কর। পশু ও মালের বাহক
হিসেবে রেলওয়ে প্রশাসনের কর্তব্য ও দায়-দায়িত্ব
আলোচনা কর।
(খ)
কেন একটি কারেন্সি নোট হস্তান্তরযোগ্য দলিল বলে বিবেচিত হতে পারে না। যদিও ইহার চরম আবশ্যকীয় হস্তান্তরযোগ্যতা রয়েছে। কখন একটি প্রমিসরি নোটের দাতা তার দায় থেকে অব্যাহতি পাবে? একটি চেকে ‘সাধারণ রেখন ও বিশেষ রেখন’
এর পার্থক্য নির্ণয় কর।
১১। (ক) ‘চার্টার পার্টি’ ও ‘চালানি রসিদ’
বলতে কী বুঝ? একটি
‘বিল অব লেডিং’ এর
কার্যাবলি আলোচনা কর। “বিল অব লেডিং সমুদ্র
পথে মালামাল পরিবহনের চুক্তিপত্র না হলেও ইহা
বিভিন্ন পক্ষের মধ্যে চুক্তির একটি উৎকৃষ্ট প্রমাণ।” -আলোচনা কর।
(খ) একটি সমুদ্রগামী জাহাজে মালামাল বহনের পর যদি মালে
ঘাটতি দেখা যায় তবে ‘হেগ নিয়মাবলি’ অনুযায়ী কত দিনের মধ্যে
মামলা দায়ের করতে হবে? জাহাজ কর্তৃপক্ষ ঊর্ধ্বপক্ষে কত ক্ষতিপূরণ দিতে
বাধ্য থাকবে? ইহা কি সীমিত করা
যায়? আলোচনা কর। চার্টার বাই ডিমাইস এবং চার্টার উইদাউট ডিমাইজ এর মধ্যে পার্থক্য
দেখাও।
(গ) কখন একটি
বিমা কোম্পানি কোনো ব্যক্তির বরাবরে অগ্নি বিমা প্রদান করার সময় ‘এভারেজ ক্লজ’ অন্তর্গত করে থাকে? ইহার আইনগত ফলাফল কী? যিনি আপনার নিকট আত্মীয় নয় এমন ব্যক্তির জীবন বিমা কি আপনি করতে
পারেন? যদি পারেন, তবে কেন? জীবন বিমার চুক্তি
কি
ক্ষতিপূরণের চুক্তি?
বিমা
কোম্পানি কি
এই
অজুহাতে তার
দায়িত্ব এড়াতে
পারেন
যে,
বিমা
গ্রহণকারী আত্মহত্যা করেছে
এবং
বিমা
গ্রহণকারীর বয়স
সঠিক
নয়?
১২। (ক) “চুক্তি সম্পাদনে যোগ্য একজন ব্যক্তি একটি হস্তান্তরযোগ্য দলিলের পক্ষ হতে পারে”- এই ব্যক্তিগণ কারা?
একটি হৃত, একটি অপহৃত, একটি জাল এবং একটি প্রতিদানহীন হস্তান্তরযোগ্য দলিলের স্বত্ব হস্তান্তর করার বিধানাবলি আলোচনা কর।
(খ) ‘At sight’,
‘on presentment’ এবং
‘after sight’ উক্তিগুলো
বিল অব এক্সচেঞ্জে উল্লেখ
থাকলে কি পার্থক্য হয়?
যদি দেয় তারিখ সাধারণ ছুটির দিনে পড়ে, তবে তা কি ধরা
হবে? গ্রহণযোগ্যতা হারানো দলিলের মালিকের কর্তব্য কী কী?
১৩। (ক) “কোনো বিক্রেতার পণ্যে তার নিজের যে স্বত্ব আছে
তদাপেক্ষা উৎকৃষ্টতর স্বত্ব পণ্যের ক্রেতাকে প্রদান করতে পারে না” -আলোচনা কর। এই নিয়মের কোনো
ব্যতিক্রম আছে কী? থাকলে সেগুলো কী?
( খ) বাতিলযোগ্য চুক্তির অধীনে প্রাপ্ত ব্যক্তি কর্তৃক পণ্য বিক্রয়ের ফলাফল কী? লিয়েন ও পথিমধ্যে আটক
এর মধ্যে পার্থক্য কী?
(গ) ক্রেতা সাবধান বলতে কী বুঝ? পণ্য
বিক্রয়ের ক্ষেত্রে এই নীতি প্রয়োগের
ব্যতিক্রম আছে কী? পণ্য বিক্রয়ের চুক্তিতে অনুমিত মুখ্য শর্ত ও গৌণ শর্তগুলো
কী কী?
No comments