Header Ads

Header ADS

কোম্পানি ও বাংলাদেশের বাণিজ্যিক আইন Group A এল এল বি ফাইনাল পরীক্ষা-২০২৩ সংক্ষিপ্ত সাজেশন

 

কোম্পানি বাংলাদেশের বাণিজ্যিক আইন

Group A

 

১। () আইনে স্বীকৃত বিভিন্ন প্রকার ব্যবসা প্রতিষ্ঠান কী কী?

() কোম্পানি কীভাবে ঐচ্ছিকভাবে বিলুপ্ত করা যায়? কোম্পানি বিলুপ্ত হলে উহার সম্পত্তি কীভাবে জামানতসহ এবং জামানতবিহীন পাওনাদার এবং শেয়ার হোল্ডারদের মধ্যে বিভক্ত হবে?

২। () অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নীতি বলতে তুমি কী বোঝ? নীতিটির কোনো ব্যতিক্রম থাকলে উল্লেখ কর।

() কোম্পানি আইনে যৌথ ব্যক্তিত্ব এবং সীমাবদ্ধ দায়-দায়িত্ব একটি নিষ্পত্তিকৃত মামলার আলোকে ব্যাখ্যা কর।

৩। () এটা কতটুকু সত্যি যে কোম্পানির পরিচালনা পরিষদ কোম্পানির সর্বময় ক্ষমতার অধিকারী? একজন পরিচালকের কর্তব্য এবং ব্যক্তিগত স্বার্থ কখনও পরস্পরের পরিপন্থী হবে না নীতিটি আলোচনা কর।

() ‘কোম্পানির চেয়ারম্যান সেক্রেটারি কোম্পানির একাউন্টস্ কারচুপি করে লাভ দেখায় যা কোম্পানির পরিচালক জনাবঅনুমোদন করেন। ফলশ্রুতিতে মুনাফা প্রদান করা হয় মূলধন হতে। এর পরিপ্রেক্ষিতে কোম্পানির ক্ষতি হয় এবং পরিচালকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হয়। পরিচালক কী এই ক্ষতির জন্য দায়ী হবেন? আলোচনা কর।

৪। () কোম্পানি সংঘ স্মারকের প্রকৃতি ব্যাখ্যা কর।

() একটি জীমিত দায় কোম্পানি সংঘ স্মারকে কী কী বিষয় অন্তর্ভুক্ত করতে হবে? কখন এবং কীভাবে কোম্পানির উদ্দেশ্য সম্পর্কিত সংঘ স্মারকের বিধানসমূহ পরিবর্তন করা যেতে পারে?

৫। কখন এবং কীভাবে একটি কোম্পানি ইহার শেয়ার মূলধন বৃদ্ধি, পুনরায় সংগঠিত বা হ্রাস করতে পারে? অনুমোদিত, প্রতিশ্রুত বা পরিশোধিত মূলধনের মধ্যে পার্থক্য দেখাও। অপরিশোধিত বা অদাবীকৃত লভ্যাংশ-এর ব্যাপারে কোম্পানির দায়িত্ব কী?

৬। () কোম্পানি আইনে পৃথক ব্যক্তিস্বতা এবং পৃথক দায়-দায়িত একটি নিষ্পত্তিকৃত মামলার আলোকে ব্যাখ্যা কর।
(
) প্রাইভেট পাবলিক কোম্পনির বৈশিষ্ট্যগুলি আলোচনা কর।
(
) হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে সম্পর্ক নিরূপণ কর।

৭. () একটি লিমিটেড কোম্পানিতে মুনাফা প্রদানের প্রচলিত বিধি-বিধান বর্ণনা কর।
(
) “লভ্যাংশ কেবলমাত্র মুনাফা থেকেই প্রদান করা যেতে পারেউক্তিটির তাৎপর্য ব্যাখ্যা পূর্বক একটি কোম্পানির লভ্যাংশ মুনাফা এর মধ্যে পার্থক্য নিরূপণ কর।

৮.  () “কোম্পানি হচ্ছে একটি আইনগত ব্যক্তি, যার চিরন্তন অস্তিত্ব রয়েছে এবং যার সদস্যদের দায় সীমাবদ্ধ।উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা কর। কোম্পানির অবসায়ন বলতে কী বুঝ?

() কি পরিস্থিতিতে আদালতসলোমন বনাম সলোমন এন্ড কোং লিঃমামলার প্রতিষ্ঠিত আইনের নীতিমালা অগ্রাহ্য করতে পারে তা উদাহরণসহ ব্যাখ্যা কর।

. একজন পরিচালকের কর্তব্য এবং ব্যক্তিগত স্বার্থ কখও পরস্পরের পরিপন্থি হবে না। - নীতিটি আলোচনা কর। একটি কোম্পানি নিবন্ধনের পূর্বে পরে প্রবর্তকের কী কাজ দায় থাকে বর্ণনা কর।

১০। কোম্পানিরইনকরপোরেশনএর আচ্ছাদন উন্মোচন বলতে কী বুঝায়? আদালত কী অবস্থায়ইনকরপোরেশনএর আচ্ছাদন উত্তোলন করতে পারে? সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ এর অধিকার বলতে কী বুঝায়? কোম্পানি আইনে সংখ্যালঘিষ্ঠের অধিকার সংরক্ষণের কী বিধান আছে?

১১। কোম্পানির পরিমেল নিয়মাবলী কী? কীভাবে এগুলির পরিবর্তন করা যায়? কোম্পানি এর সদস্যরা পরিমেল নিয়মাবলী মানতে কতটুকু বাধ্য? ‘আল্ট্রা ভাইরাস মতবাদএবংটারকোয়েডএর মামলায় বিধৃত বিধির মধ্যে পার্থক্যের তুলনামূলক আলোচনা কর।

১২। ন্যায্য ন্যায়পরতার ভিত্তিতে একটি কোম্পানি গুটিয়ে ফেলার অর্থ কী? বাধ্যতামূলক অবসায়নের পদ্ধতি ফলাফল আলোচনা কর। সদস্যদের স্বেচ্ছাকৃত অবসায়ন এবং পাওনাদারদের স্বেচ্ছাকৃত অবসায়নের পার্থক্য নির্ণয় কর। অফিসিয়াল লিকুইডেটরের কর্তব্য কী?

 

No comments

Powered by Blogger.